ফেসবুকে আমি

Bangla Poem & SMS on Facebook Join here & submit your sms, poems.
রোমান্টিক এস এম এস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রোমান্টিক এস এম এস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আকাশ এখানে অসীম নীল

আকাশ এখানে অসীম নীল
ডানা মেলে উড়ে যায়, স্বপ্নের গাংচিল
স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়, ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায়
এই দিগন্ত, চোখের সীমানায়
কেউ কি ডাকে?
নিশ্চুপ গভীর মায়ায়?

"আজ এসো পথের মোঁড়টাকে একটু ঘুরিয়ে দিই,

"আজ এসো পথের মোঁড়টাকে একটু ঘুরিয়ে দিই,
একদম সন্নিকটে নিয়ে আসি ঐ দিগন্তটাকে...
এক আকাশ নীল আর একমুঠো রোদ্দুরের নেশায়,
চলো আজ অতিক্রম করি দু'জনের এই সীমান্তটাকে... "

বসন্তে রাঙেনি যে মন,

বসন্তে রাঙেনি যে মন,
তারে কেন ডাক সমাবেশে?
কুয়াশার অস্বছ নদী -তীর ঘেঁষে
হাটুক সে একা একা ;
সবুজের উচ্ছ্বাসে, ফুলের ঘ্রাণে
জাগুক আলোড়ন তোমাদের প্রাণে ;
তার সাথে হোক শুধু শীতের দেখা।

- আল বোরহান

মেঘলা আকাশ ভিশন বিসন্নতা

মেঘলা আকাশ ভিশন বিসন্নতা
আকাশে মেঘ জমা অস্থিরতা
কি ভেবেছি সারা রাত
চাইতে গিয়ে হারিয়েছি সব আজ
আজ আমি একা চারিধর ফাকা
কস্টে পরেছে মন জেনেছি জীবন অন্নরকম....,........,,,........

এই রঙ ছোড়ানো এই ভুবনে

এই রঙ ছোড়ানো এই ভুবনে
ভাবি আমি আনমনে ...
দূর্বা সবুজ , পাতা সবুজ চির সবুজ বন
তার চেয়ে সবুজ কেন আমার অবুঝ মন ।
ক্ষতি নেই অনাদরে যদি কভু কাঁদি ,
আলেয়াকে আলো ভেবে যদি সুর বাঁধি ।
অস্ত গোধূলির মায়া ...
হয়ে রবে সঙ্গী ছায়া ।

- রুবিনা মজুমদার ।

তোমায় দেখার পর হৃদয় জানালায়...


তোমায় দেখার পর হৃদয় জানালায়
উঁকি দিলো স্বপ্নরা মিট মিটি ইশারায়
ভালোবাসার পাখা মেলে উরু উরু মন
অবুঝ উতলা টানে মন ভেঙ্গেছে বাধন
তোমায় বলতে চাই না বলা সে কথা
যে কথায় কেবলি শুধু তোমাকেই চাওয়া......।

  • Faij Uddin Shakil এর স্টাটাস থেকে সংগৃহীত।

সংকেতবাহী কিছু যন্ত্র-তরঙ্গে

সংকেতবাহী কিছু যন্ত্র-তরঙ্গে
চলে আসা তোমার বার্তা,
জমা হয় আমার মুঠোফোনে।
কিন্তু তার বর্ণহীন খাম হয়ত,
কখনো খোলা হবে না আর।
আমার বিমূঢ় ভালবাসা আর রুদ্র অভিমানে
তোমার সেই অনুভূতিবিহীন যান্ত্রিক চিঠি
তার শব্দ হারায়।

Chatak Chakma

হৃদয়ে এমন কিছু থাকে দাগ

হৃদয়ে এমন কিছু থাকে দাগ
চাইলেই কি বল মুছে ফেলা যায়?
পেছনের পথ ছেড়ে দূরে চাইলেই কি
মন থেকে দূরে চলে যাওয়া যায়?
ভালবেসে কখনো বলনা বিদায়
তুমি ভালবেসে কখনো বলনা বিদায়।।

আজো কি শ্রাবণের চোখ মেঘ এ ডাকে

আজো কি শ্রাবণের চোখ মেঘ এ ডাকে,
যা তোমাকে আমার কাছে ডাকে;
আজো কি কুয়াশার মাঝে আনন্দ লুকিয়ে থাকে,
যা আমাকে তোমার মাঝে রাখে।


Ikra Islam

আমিও চাই তোমাকে.....

আমিও চাই তোমাকে, তুমিও চাও আমাকে ।
দুজনেরই কিছু বলা হয় না , প্রেমটা পরে থাকে ।



χΧ ÐestructivÈ SrejAn χΧ

বৈশাখী ঝড় আসবে যেদিন....

বৈশাখী ঝড় আসবে যেদিন,
ভিজতে আমি যাব সেদিন;
বৃষ্টি ভেজা মোর পরানে জাগবে কবিতা নতুন করে
নতুন কবির কবিতা হতে রাখবে কি হাত আমার হাতে???

মাঈন উদ্দিন

ভালোবাসি তোমাকে...

"ভালোবাসি তোমাকে" মুখ ফুটে কি বলতে হয়
এটুকু যদি নাই বুঝ; কীসের এত অভিনয়?
না হয় আজ বলেই দিলাম-
ভালোবাসি তোমায়, শুধুই তোমায়।।

এক মুঠো স্বপ্ন দিলাম, নিজের মত গড়িয়ে নিও...

এক মুঠো স্বপ্ন দিলাম, নিজের মত গড়িয়ে নিও;
এক মুঠো ভালোবাসা দিলাম, যত্ন করে রেখো;
এক মুঠো কষ্ট দিলাম, বেদনায় নীল হয়ে যেও;
এক ফুটো বৃষ্টি দিলাম, মনটাকে ভিজিয়ে নিও;
এক মুঠো রঙ দিলাম, পৃথিবীটাকে সাজিয়ে নিও;
এক মুঠো বাতাস দিলাম, দীর্ঘ নি:শ্বাস নিও;
এক মুঠো রঙধনু দিলাম, মনটাকে রাঙিয়ে নিও।

যদি কখনো হারিয়ে যাই...

যদি আমি হরিয়ে যাই কখনো,
খুজে ফের তুমি আমায়;
জোসনার অই নীল চাদরে,
আকাশের তারার ভীড়ে;
আমি যাব না অতদূর,
যেখানে তোমার ছায়া নেই, যেখানে তোমার অস্তিত্ব নেই।

প্রদীপ হয়ে ছড়াব আলো তোমার নীরব সম্মতিতে...

প্রদীপ হয়ে ছড়াব আলো তোমার নীরব সম্মতিতে,
বাতাস হয়ে ছড়াব ফুল, তোমার রাতের আঙিনাতে।

ভ্রমর হয়ে গুনগুনিয়ে কভু...

ভ্রমর হয়ে গুনগুনিয়ে কভু গান আমার শোনাব,
জোনাকি হয়ে রাতের আঁধারে আলো শুধু ছড়াব।

জানিনা সেদিন কি আসবে আবার....

জানিনা সেদিন কি আসবে আবার জীবনে আমার,
হাজার ফুলের রঙিন জলসায় ডাকবে কি সুখ পাখি বারে বার।
স্বপ্ন ভেসে যায় এখনো কতনা রাত্রি,
খালি মন যেন অজানা পথের যাত্রী।
হারানো অতীত দেয় যে শুধু একরাশ হাহাকার,
অশ্রু ভেজা চোখ কেবলি রয়েছে আশায়;
বেদনায় মন কাদে হারানো ভালোবাসায়,
স্মৃতির রেখায় পাই যে খুজে শুধু অন্ধকার।

যতদূরে যাবে যাও...

যতদূরে যাবে যাও রুখবনা তোমায়,
মন থেকে মুছে দাও এ ছবি আমার;
তবু তোমার অগোচরে কোন স্নিগ্ধ ভোরে
আলো হয়ে মিশে যাব
তোমার চোখেতে আমি...

তুমি কি ভুলিয়ে দিবে...

তুমি কি ভুলিয়ে দিবে হঠাৎ ভেঙ্গে পড়া,
পিছু ডাকা স্মৃতিগুলোর শুধু ভাঙ্গা গড়া;
তুমি কি ভুলিয়ে দেবে কষ্টমাখা মুখ,
ভালোবেসে ডেকে আনা বিপন্ন সে সুখ। 

তোমায় ভেবে ভাবনাগুলো উড়ে যেতে চায়...

তোমায় ভেবে ভাবনাগুলো উড়ে যেতে চায়,
নীল আকাশের ভীষণ নীলে, দূর নীলিমায়।
Related Posts with Thumbnails