ফেসবুকে আমি

Bangla Poem & SMS on Facebook Join here & submit your sms, poems.
পাঠকের এস.এম.এস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পাঠকের এস.এম.এস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আকাশ এখানে অসীম নীল

আকাশ এখানে অসীম নীল
ডানা মেলে উড়ে যায়, স্বপ্নের গাংচিল
স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়, ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায়
এই দিগন্ত, চোখের সীমানায়
কেউ কি ডাকে?
নিশ্চুপ গভীর মায়ায়?

কেমন যেন হয়ে আছে আকাশটা

কেমন যেন হয়ে আছে আকাশটা
অনেক স্মৃতি ছিল রং রঙ্গা
হঠাৎ প্রশ্নরা সব পথ হারিয়ে
খুজছে তোমার ঠিকানা।

"আজ এসো পথের মোঁড়টাকে একটু ঘুরিয়ে দিই,

"আজ এসো পথের মোঁড়টাকে একটু ঘুরিয়ে দিই,
একদম সন্নিকটে নিয়ে আসি ঐ দিগন্তটাকে...
এক আকাশ নীল আর একমুঠো রোদ্দুরের নেশায়,
চলো আজ অতিক্রম করি দু'জনের এই সীমান্তটাকে... "

লাল এর মাঝে ভালবাসা...

লাল এর মাঝে ভালবাসা;
সাদা এর মাঝে বন্ধুত্ব;
নীল এর মাঝে কষ্ট;
কালো এর মাঝে অন্ধকার;
আর..
সবুজের মাঝে আমার বাংলাদেশ।

কার ভাবনায় দোলল আজি আমার মাতাল মন...

কার ভাবনায় দোললো আজি আমার মাতাল মন?
তাইতো কেবল উদাস হয়েই আছি সারাক্ষণ।
আমার মনের অবুঝ বনের সবুজ পাতার মাঝে,
দিন রজনী অচিন সুখে কার বাঁশরী বাজে?
কার ভাবনায় উত্থাল পাথাল অসীম লোকান্তর?
আসবে কি সে ছুইতে আমার ছন্নছারার ঘর?
-সাকিব আহমেদ।

যখন তোমার মাঝে আমি আমার ছায়া দেখি...

যখন তোমার মাঝে আমি আমার ছায়া দেখি,
তুমি তখন বললে হেসে-"পাগল হওয়ার বাকি"
পাগল আমি হয়েই আছি, বুঝতে কি পাও তুমি?
আমার হৃদয় তুমি হীনা শূণ্য মরুভূমি।
তাই কি তুমি ওইরা গেলে শূণ্যে মেলে ডানা?
স্বপ্নে শুধু তোমায় দেখি,
ছুঁইতে গেলে মানা।

-সাকিব আহমেদ।

ভালোবাসা দাও চুল পরিমান

ভালোবাসা দাও চুল পরিমান,
ভালোবাসা নাও আকাশ সমান।
আমায় নিয়ে ভাব একটুক্ষণ,
তোমায় নিয়ে ভাবতে দাও মৃত্যু অবধি।
-রাশেদুল ইসলাম।

আমার আকাশ আধার কালো

আমার আকাশ আধার কালো,
তোমার হাতে চন্দ্র তারা;
তোমার মাঝে আমার আমি,
বিলিয়ে দিয়ে আত্মহারা।
কষ্টগুলো লুকিয়ে রেখে আনন্দেতে পাগলপারা
তাই তো আমি ছন্নছাড়া।
-সাকিব আহমেদ

কত অজানারে জানাইলে তুমি

কত অজানারে জানাইলে তুমি(ফেইসবুক)
কত মনে দিলে ঠাঁই-
দূরকে করিলে নিকট বন্ধু,
পরকে করিলে ভাই।

Salman's Dunia


সংগৃহীত শব্দাবলি,

সংগৃহীত শব্দাবলি,
অশ্রুবিজড়িত কাব্যগুলি,
বাক্য খুজে তোমার আশায়,
অন্ধ আমি পথ ভুলে যাই।
©srijan.

বাইরের আকাশ...

বাইরের আকাশ তোমার দু:খে ব্যাথিত হয়ে অঝর ধারায় অশ্রু যতই ঝরাক, 
তাতে কি মনের আকাশে জমে থাকা ,কালো মেঘের ন্যায় দুঃখ টা দূর করতে পারবে?
Shakhawat Hossen

তোমার সাজানো ঘর,তোমার আয়না

তোমার সাজানো ঘর,তোমার আয়না
আজ বলে তোমার কথা;
আমি খুজি তোমায় সেথায়
হারিয়েছি তোমায় যেথায়
তবু তোমায় কেন পাইনা?
তুমিও কি ভাবছ আমায়?
জেগে আছ রাত্রি একায়
সবই যে আজ স্মৃতির দোলা
তবুওত তোমায় হল না ভুলা।

সংকেতবাহী কিছু যন্ত্র-তরঙ্গে

সংকেতবাহী কিছু যন্ত্র-তরঙ্গে
চলে আসা তোমার বার্তা,
জমা হয় আমার মুঠোফোনে।
কিন্তু তার বর্ণহীন খাম হয়ত,
কখনো খোলা হবে না আর।
আমার বিমূঢ় ভালবাসা আর রুদ্র অভিমানে
তোমার সেই অনুভূতিবিহীন যান্ত্রিক চিঠি
তার শব্দ হারায়।

Chatak Chakma

স্বপ্নদেশের রাজকন্যা তুমি...


স্বপ্নদেশের রাজকন্যা তুমি
আমার কাব্যের মূর্ছনা।
কাল্পনিক সুখগুলোর হবে
নতুন করে সুচনা।
যদিও কাল্পনিক তুমি
জানি তোমায় পাবনা।

srejan

পুনরায় ফেরার আগে কি এমন

পুনরায় ফেরার আগে কি এমন
ছোট্ট-ছোট্ট কথা বলার থাকে যে,
তোমাকে বারবার বলতে ইচ্ছে করে
অর্ধেক হৃদয়!হিয়ার ভেতর আমাকেও জাগাও কান্নায়;
হারানো দিনে পুরনো কথাও সন্দেহ জাগায়,
পথে ঘুরিফিরি সহস্র মুখ ভালো লাগে,
ছায়ায় পুনরায় ফেরার আগে তুমি বলো;
সব ছায়া কি আর একসাথে ভালোবাসা যায়?

ঘাসফুল

হাত ভরতি বকুল....


হাত ভরতি বকুল। হয়তো কারো জন্যে তুলেছে।
নয়তো বা নিজের জন্যই মালা গাথঁবে। আমি বকুল ফুল চাইলাম;
সে মাথা নেড়ে বললো দেবেনা।
ফুল গুলো নিয়ে এক দৌড়ে সে চলে গেল।
মনটা খারাপ হয়ে গেল। একটা বকুল যদি পেতাম আহা!


ঘাসফুল

রাতের তারার মত নি:সঙ্গ আমার প্রেম...


রাতের তারার মত নি:সঙ্গ আমার প্রেম,
তুমিহীনা এই হৃদয় যেন কষ্টের এক ভাঙ্গা ফ্রেম;
আমি তোমার দেয়া ব্যাথা রেখেছি যতনে,
মেনে নিয়ে তোমার সব অভিযোগ, রয়েছি একা;
মাঝে মাঝে কিছু পুরনো সুখের সাথে হয় দেখা,
তবু আমি ভালবাসি শুধু তোমাকেই গোপনে।
মনে নিয়ে তোমার সব অনুরাগ, রয়েছি দূরে;
মাঝে মাঝে কিছু পুরনো স্মৃতি আমাকে যায় পুড়িয়ে।

পাথরকে প্রশ্ন করেছি...


পাথরকে প্রশ্ন করেছি, তুমি কি কখনো কাঁদো?
পাথর আমাকে বলল- মানুষ যখন পাথর হয়, সেই কি তখন কাঁদে?
 
গোধূলী আফরিন বৃষ্টি

এক মুঠো স্বপ্ন দিলাম, নিজের মত গড়িয়ে নিও...

এক মুঠো স্বপ্ন দিলাম, নিজের মত গড়িয়ে নিও;
এক মুঠো ভালোবাসা দিলাম, যত্ন করে রেখো;
এক মুঠো কষ্ট দিলাম, বেদনায় নীল হয়ে যেও;
এক ফুটো বৃষ্টি দিলাম, মনটাকে ভিজিয়ে নিও;
এক মুঠো রঙ দিলাম, পৃথিবীটাকে সাজিয়ে নিও;
এক মুঠো বাতাস দিলাম, দীর্ঘ নি:শ্বাস নিও;
এক মুঠো রঙধনু দিলাম, মনটাকে রাঙিয়ে নিও।

যদি কখনো হারিয়ে যাই...

যদি আমি হরিয়ে যাই কখনো,
খুজে ফের তুমি আমায়;
জোসনার অই নীল চাদরে,
আকাশের তারার ভীড়ে;
আমি যাব না অতদূর,
যেখানে তোমার ছায়া নেই, যেখানে তোমার অস্তিত্ব নেই।
Related Posts with Thumbnails