ফেসবুকে আমি

Bangla Poem & SMS on Facebook Join here & submit your sms, poems.
আল-বোরহান সমগ্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আল-বোরহান সমগ্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শামসু কোপায়, নাসির কোপায়,

শামসু কোপায়, নাসির কোপায়,
কোপ জানে মাশরাফিও,
কোপে কোপে মাঠ কাঁপিয়ে
জাত আমাদের চিনিয়ে দিও।
এই কোপেতে উঠুক কেঁপে
সব মোড়লের নরম গদি ;
এই কোপেতে গর্বে ফুলুক
বাংলাদেশের হাজার নদী।

- আল বোরহান

বসন্তে রাঙেনি যে মন,

বসন্তে রাঙেনি যে মন,
তারে কেন ডাক সমাবেশে?
কুয়াশার অস্বছ নদী -তীর ঘেঁষে
হাটুক সে একা একা ;
সবুজের উচ্ছ্বাসে, ফুলের ঘ্রাণে
জাগুক আলোড়ন তোমাদের প্রাণে ;
তার সাথে হোক শুধু শীতের দেখা।

- আল বোরহান

ফুলটাকে ভুল করে ছিঁড়ে

ফুলটাকে ভুল করে ছিঁড়ে
কী করিব জাগে সংশয় ;
তোমার খোপার কালো ভীড়ে
সার্থক তার পরিচয়।
তাই তো সেখানে দেই গুঁজে,
সুবাস ছড়ায় দেখ তার ;
জীবনের মানে পাই খুঁজে -
খুঁজে পাই পথ শুধু সম্ভাবনার।
ফুল আর নারী, নারী আর ফুল।
বার বার আমি যেন করি এই ভুল।

- আল বোরহান

দলের বাক্সে বন্দি করে যারা

দলের বাক্সে বন্দি করে যারা
মহাকাব্যিক জীবন তোমার,
আর যারা পাঁচ বছর পর পর
ধুলো ঝেড়ে পরিষ্কার করে তোমার উপস্থিতি,
তাদের চেতনার বেকারত্বে
মলিন হয় বাংলাদেশের মুখ।
শুভ জন্মদিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

- আল বোরহান

আশা ভঙ্গের বেদনায়

আশা ভঙ্গের বেদনায়
কত ঘুসি মেরেছি যে বাতাসের বুকে!
মাছ -মাখা ভাত নাড়িয়েছি বার বার -
ভাতের সে হাত উঠেনি মুখে।
দুঃখ, রাগ, আক্রোশ -ইত্যাদি আবেগের সয়েছি আক্রমন ;
খেলা বাদ দিয়ে দেখেছি কত হারপিকের বিজ্ঞাপণ।
কিন্তু আর না!
এভাবে কাউকে ভালোবাসা যায় না।
শুধু সুদিনে মাতোয়ারা হব আর
দুর্দিনে ফেরাবো মুখ?
এটা ভালোবাসা নয় -
এটা ভালোবাসতে না পারার অসুখ।
জয়, পরাজয় -যাই হোক না
ঘোষণা দিলাম তাই
সারাটি জীবন টাইগারদের
পাশে থাকতে চাই।
শুধু চাওয়া এই
উৎসব যেন দুঃখকে হার মানায়
১৬ কোটি প্রাণ এই ফরিয়াদ উপরওয়ালাকে জানায়।

শুভ নববর্ষ

সঞ্চারিত হাজার আশা হে শুভ নববর্ষ
আশা করি বিশ্বাসে আসবে শান্তি চিত্তে আসবে হর্ষ।
বিগত দিনের গ্লানিময়তাই জীবন হয়েছে তীক্ত,
তোমার নব ঝর্ণা ধারায় কর এ জীবন সিক্ত।
গৌরদ্যান হাজার ফুলের যেথা আছে মরুভূমি,
হৃদয় থেকে ওঠে আশা সুর শূভেচ্ছা নিও তুমি।
-আল বোরহান।

যে চিঠির জন্য আল বোরহান পুরস্কৃত হলো...

মাননীয় সংসদ সদস্য,
ফরিদপুর-১
(মধুখালী, বোয়ালমারী ও আলফাডাংগা উপজেলা)

আশা করি ভালো আছেন। আমি আপনার এলাকার সন্তান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজীতে পড়ছি। অদ্ভুত শোনালেও বলছি। আমার ২০২১ সালের স্বপ্ন হল ৯-১০ বছরের এক মেয়ের বাবা হওয়া। সেই স্বপ্নের নিচের ই-মেইলটা যা আমার মেয়ে ২০২১এর কোন এক বিকালে তার বন্ধুকে পাঠাবে :

পারু,
আমার মনটা খারাপ। বকুল আপার বিয়েটা এর কারণ। ওর খারাপ বাবাটা মাত্র ১৪বছর বয়সে ওকে বিয়ে দিয়ে দিয়েছে। ওদেরকে একঘরে করে গ্রামের লোকজন ঠিকই করেছে। গত শুক্রবার মধুখালীর এক স্কুলে ইংরেজি ডিবেট দেখতে গিয়েছিলাম। বাবা মডারেটর ছিলেন। ভালই লেগেছিল। তবে অনেক কথা বুঝতে পারিনি। বাবা বলেছেন বড় হলে বুঝতে পারব। ঐ দিন বিকালে ময়না স্টেডিয়ামে ফুটবল খেলা ছিল। বাবার সাথে গিয়েছিলাম। মাঠে প্রচুর দর্শক ছিল। স্থানীয় সাংসদ খেলাটি দেখতে এসেছিলেন। পরে তিনি তামান্না আপুর গণ সংবর্ধনায় যোগ দেন। আমার তখন খুব হিংসে হচ্ছিল। দেখে নিস, আমিও একদিন বিশ্ব গণিত অলিম্পিয়াডে মেডেল জিতবো। আজ দুপুরে তোরাব দাদু এসেছিলেন। তিনি আমার সাথে তোর ইমেলটি পড়তে লাগলেন। 'Joy' কে পড়লেন জুই আর 'Love' কে একবার লোভ আরেকবার লোভী। আমি তো হেসে গড়াগড়ি। পরে দাদুকে সঠিক উচ্চারন শিখালাম। জেনে খুশি হবি যে, তিনিই ময়না ইউনিয়নের একমাত্র নিরক্ষর ব্যক্তি ছিলেন। আগামী সপ্তাহে স্কুল বন্ধ। বাবার সাথে তাই তার বিশ্ববিদ্যালয় দেখতে যাচ্ছি। বোয়ালমারী থেকে ট্রেনে উঠবো। সোজা রাজশাহী, আজ উঠছি। বাবা ডাকছেন। ঢাকার খবর জানিয়ে মেইল করিস। ভালো থাকিস।
-সেরিন।

পুনশ্চ: আজ আমাদের এলাকায় একজন ভিক্ষুক এসেছিল, তার ছবি এবং তোর কথামত শুকাতে দেয়া পাটের ছবি পাঠালাম। (এ বছর এলাকার সব পাট আলফাডাঙ্গা সমবায় পাটকলে পাঠানো হবে, হাটে বিক্রি হবে না)

মহোদয়, ই-মেইলটির ভবিষ্যত জানিনা। আমাদের বর্তমান জানি। বই নিয়ে ব্যস্ত থাকার সময়ে আমরা অসুস্থ সন্তানের জন্য পানি পড়া আনতে ব্যস্ত থাকি। এলাকায় কারেন্ট না আসলেও আমাদের আক্ষরিক কম্পিউটার (ক্যালকুলেটর) সচল থাকে। ইংরেজী আমাদের কাছে ভিন গ্রহের সাংকেতিক ভাষা। গণিত অলিম্পিয়াডে কয়শো মিটার দৌড়াতে হয় সে কথা ভেবে মাথা চুলকাই। মেয়েকে স্কুলে পাঠাই বিয়ের বাজারে কদর বাড়াতে। তাকে বাধ্য করি মাতৃত্ব বোঝার আগেই একপাল বোঝা (অপুষ্ট শিশু) সৃষ্টিতে। এ অঞ্চলে 'কল' (টিউবওয়েল) এবং 'কারখানা' (বেকারী) আছে। কলকারখানা নেই। কাগজ কলমে বয়স্ক শিক্ষা থাকলেও বুড়ো বয়সের ভীমরতি নেই। রেল লাইন আছে, যথারীতি রেলগাড়ি নেই। আর আছে শত শত ক্রীড়ামুদে তরুন প্রাণ। নেই খেলাধূলার পর্যাপ্ত সুযোগ সুবিধা। তাইতো তালগাছের ধারালো বাঁকলে ফুটবলের সাথে তারাও চুপসে যায়। কিন্তু আমি চুপসে যেতে চাইনা। কেননা অতীত সমালোচনায় আর বর্তমান ধোঁয়াশা হলেও ভবিষ্যত স্বপ্নিল। সেই স্বপ্নিল ভবিষ্যতে আমার মেয়ের ই-মেইলটা যেন শুধু স্বপ্ন না থাকে সেই স্বপ্নের কথা বলে যেতে চাই। ভাল থাকবেন।

ইতি আল বোরহান
মিতা ছাত্রাবাস, রুম-৬০৩
বিনোদপুর, রাজশাহী।

যাত্রা...

কুলহীন পাথারে লাভ নেই তরী বেয়ে,
আসছে তুফান ধেয়ে
লাভ নেই দম নিয়ে দিয়ে ডুব সাগরে।

যাও ভাই ফিরে যাও,অসীমের সীমানায়
নত কর মাথারে।

তবু ওরা ভয়হীন দ্বিধা,
সংশয়হীন হোক
পথ যত হোক প্রাণ হয় গত হোক
মৃত্যুতে লিখিবে বিজয়ের গাথারে।
Related Posts with Thumbnails