ফেসবুকে আমি

Bangla Poem & SMS on Facebook Join here & submit your sms, poems.
ঘাসফুল সমগ্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঘাসফুল সমগ্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

তুমি, আমি, আমরা

কথপকথনের সূত্র ধরে এগুলাম-
প্রথমে কিছু আলাপন-
কিছুক্ষণ নিরবতা;
এইতো চলছে...
জীবন যাপন, কোন মানে নেই
ভাঙ্গা স্বপ্ন... ঝুলছে, মাকরশা জালের মত
একটু হাসি, ব্যাঙ্গাত্মক?
না না, এক-ই পথ, ভিন্ন পথিক।
কি হলো? নাহ থাক!
যেমন যাচ্ছে যাক না।
রঙ্গীন বাতি, মরিচিকা ...
তাই হবে, আচ্ছা ছাড়ো;
কেমন আছো?
তুমি, আমি, আমরা.....
বেঁচে আছি.....

যদি কখনো পারো...


যদি কখনো পারো, আমাকে ভুলে যেও
আমি জানি, ভালোবাসা কখনো মরে না
তবে, শীতের পাতা ঝরার মতই তা ঝরে যায়
কোন একদিন।
অনুভবটুকু আর কাদায় না
চোখের জলে মেশানো থাকে না আক্ষেপ,
না পাওয়ার কষ্ট।

তাই ভুলে যেও, এক শিশির ভেজা সকালের মত
নতুন করে ভালোবাসার আশায়। 


ঘাসফুল

তোমার জন্য


যদি হতে পারতাম ওই আকাশের মত-
ভালবেসে
বৃষ্টি হতাম আমি,
তোমার পায়ের নিচে ঘাসের ফাকে;
ঘাসফুলগুলো
বেদনা হয়ে
জানাতো আমার ভালোবাসা।
ভোরের স্নিগ্ধতায় ধুয়ে দিতাম;
তোমায় প্রতিদিনের কোন নির্মল ভাললাগায়-
যদি হতাম কোন প্রজাপতি;
উড়ে যেতাম তোমার কার্নিশে,
তোমার চুলের ফাকে যে রোদ্রুর হাসত
তাই ছুয়ে হতাম আমি ধন্য।


ঘাসফুল

কি হবে

কি হবে কবিতা লিখে পৃষ্ঠার পর পৃষ্ঠা?
কি হবে খবরের কাগজে, বিকৃত রুচির প্রতিবাদ করে?
কি হবে আধুনিক শিক্ষায় নিজেদের শিক্ষিত করে?
হবে না পরিবর্তন আমাদের,
হবে না পরিবর্তন এই জাতির।
জেগে উঠবে না আমাদের মূল্যবোধ,
দিন ফুরোলে নতুন করে হবে ষড়যন্ত্র;
হবে আবারো কারো মুন্ডপাত
হবে আবারো কোন নারী নির্যাতিত।
কবিতাগুলো আজ শুধুই কবিতা।
কাগজের ভাঁজে ভাঁজে হারিয়ে যায় সব
কালিগুলো শুধু হচ্ছে অপচয়
শিক্ষা, আজ দেয়ালে টাঙ্গানো সুদৃশ্য ফ্রেমে বন্দী।
স্পনেরা আজ মৃত, পরাজিত,
ঘৃণা আর লজ্জাই আজ আমাদের অলঙ্কার।
কে জাগাবে আমাদের?
বলতে পার কি কেউ?
বলতে পার, কি হয় কবিতায়-
খবরের কাগজে, শিক্ষায়?!
যদি মূল্যবোধ না-ই জাগে আমাদের।

ঘাসফুল, ২০০৮

এই খোকা...

এই খোকা;
উঠে পর শিঘ্রী ভোর হল যে,
স্কুলে যেতে হবে, হাত মুখ ধুয়ে নে।
মন দিয়ে পড়বি সোনা;
খেয়ালের বশে করবি না দুষ্টমিটা-
তুই অনেক বড় হবি;
দেশের তরে হবি, এক সূর্যসেনা।
এই খোকা;
মাকে কি মনে পড়ে না তোর?
থাকিস যে তুই সাত সমুদ্রের পর-
জানি তুই অনেক বড় হবি;
মায়ের কথা, খোকা কি ফেলতে পারে?
এই খোকা;
তুই আসবি ফিরে কবে?
এই দু:খিনী মায়ের কোলে।
আচল দিয়ে মোছাবো মুখ;
কোলে নিয়ে ঘুম পাড়াবো-
চাঁদ মামা মিষ্টি গানের সুরে।
খোকা-
কলমের লিখায় মন যে ভরে না আর
বড্ড দেখতে ইচ্ছে হয় যে তোকে;
আয়না একবার ছুটে আমার কাছে,
দেখবো সোনা, তোকে প্রাণটি ভরে।
কতদিন হলো চিঠি আসেনা ভোর;
অপেক্ষায় দিন চলে যায়,
মা ডাক শুনবো বলে-
হয় যে মন আকুল-
খোকা, মাকে কি মনে পড়ে না তোর?
এই খোকা,
ভুলিস না যেন নিজের যত্ন নিতে;
অসুখ বাধাস না যেন আবার হেঁয়ালি করে।
মন দিয়ে পড়বি সোনা-
খাবার খেতে ভুলিস না যেন,
একটু সময় করে।
আজ তবে রাখছি;
অনেক চুমু দিয়ে, আমার খোকার গালে;
ভুলিস না তুই লিখতে চিঠি-
তোর দু:খিনী মায়ের তরে।

ঘাসফুল, ২০০৭

পুনরায় ফেরার আগে কি এমন

পুনরায় ফেরার আগে কি এমন
ছোট্ট-ছোট্ট কথা বলার থাকে যে,
তোমাকে বারবার বলতে ইচ্ছে করে
অর্ধেক হৃদয়!হিয়ার ভেতর আমাকেও জাগাও কান্নায়;
হারানো দিনে পুরনো কথাও সন্দেহ জাগায়,
পথে ঘুরিফিরি সহস্র মুখ ভালো লাগে,
ছায়ায় পুনরায় ফেরার আগে তুমি বলো;
সব ছায়া কি আর একসাথে ভালোবাসা যায়?

ঘাসফুল

হাত ভরতি বকুল....


হাত ভরতি বকুল। হয়তো কারো জন্যে তুলেছে।
নয়তো বা নিজের জন্যই মালা গাথঁবে। আমি বকুল ফুল চাইলাম;
সে মাথা নেড়ে বললো দেবেনা।
ফুল গুলো নিয়ে এক দৌড়ে সে চলে গেল।
মনটা খারাপ হয়ে গেল। একটা বকুল যদি পেতাম আহা!


ঘাসফুল
Related Posts with Thumbnails