ফেসবুকে আমি

Bangla Poem & SMS on Facebook Join here & submit your sms, poems.
বৈশাখী এস.এম.এস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বৈশাখী এস.এম.এস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ভুল কে আজ দাও ছুটি...

ভুল কে আজ দাও ছুটি, বিবাদ কে আজ দাও বিদায়।
মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজ বন্ধু কর।
এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন

আসো তবে হাত মিলাই ,মনের সাথে মন মিলাই,
ভালবাসায় ধন্য হোক জীবন,
শুভ হোক তোমার আমার নববর্ষ ১৪২১

শুভ নববর্ষ

সঞ্চারিত হাজার আশা হে শুভ নববর্ষ
আশা করি বিশ্বাসে আসবে শান্তি চিত্তে আসবে হর্ষ।
বিগত দিনের গ্লানিময়তাই জীবন হয়েছে তীক্ত,
তোমার নব ঝর্ণা ধারায় কর এ জীবন সিক্ত।
গৌরদ্যান হাজার ফুলের যেথা আছে মরুভূমি,
হৃদয় থেকে ওঠে আশা সুর শূভেচ্ছা নিও তুমি।
-আল বোরহান।

বছর শেষের ঝরা পাতা বলল উড়ে এসে....

বছর শেষের ঝরা পাতা বলল উড়ে এসে,
একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে;
নতুন বছর আসছে তাকে যতন করে রেখো,
স্বপ্ন গুলো সত্যি করে ভীষণ ভালো থেকো।

**শুভ নববর্ষ**




আফসিদ ইয়ামিন
চেতনায় বাংলাদেশ

নতুনের টানে করো একাকার হে নতুন বৈশাখ...

নতুনের টানে করো একাকার হে নতুন বৈশাখ।
ধুয়ে নাও আজি নিরাশ মলিন ছাপ,
কালবৈশাখীর ছোবলে নাও চৈত্রের খরতাপ।
আকাশে উড়ায়ে শান্তি কপোতের ঝাঁক-
নতুন খামের বার্তা নিয়ে এসো এসো বৈশাখ।
দুর হোক সব অসুন্দর, দুর হোক সব পাঁক হাজার নতুন তরঙ্গে
চির নতুন বৈশাখ এসো এসো বৈশাখ

** শুভ নববর্ষ **




ফুলছবি
Related Posts with Thumbnails