ফেসবুকে আমি

Bangla Poem & SMS on Facebook Join here & submit your sms, poems.

যেদিকে দুচোখ চায়

যেদিকে দুচোখ চায়
শুকনো পাতাই দেখা যায়
তারি মাঝে সোনার সাজে
কয়েক বিন্দু শিশির লাজে
ঘুচিয়ে রাতের কালো
ছড়াচ্ছে খুশীর আলো।

গড়নখানা মুক্তোর মত
তাইতো তৃনকুলও ব্যস্ত
অবনত করতে মাথা,
যা দেখে ভেজা পাতা
এতই সিক্ত ভীষণ
অতিথির মত স্বতস্ফূর্ত
জানাচ্ছে সম্ভাষণ।

এরই মাঝে রবির কিরণ
চমকিত করে শিশিরের নয়ন
ঝলসিত করল পরিবেশ এমন
শিরশির করে উঠল কেঁপে
উত্তুরে হাওয়ার কোমল মন।

- অরুণ কারফা।

ইচ্ছে করে অনেক দূরে

ইচ্ছে করে অনেক দূরে
জনবসতিকে ছেড়ে ছুড়ে
সেই প্রান্তরে যাই,
যেখানে ভরা গাছপালায়
আর সবুজের অবাধ মেলায়
জন মানব বিশেষ নাই।

যেখানে শ্যামল বন

আর তার মন
ছড়িয়ে দিয়ে প্রাণের স্পন্দন
ভরিয়ে তোলে আকাশ বাতাস,
তিরতির করে পাতাগুলো কেঁপে
প্রকৃতিতে দেয় নিজেদের সঁপে
ঝরে পড়ার পূর্বাবধি
এমনই সে বিশ্বাস।

হিসেবের তবু ইচ্ছে জাগে মনে
কি পাব কি দিয়ে বিপণনে
শান্তি আসবে কোলাহলের স্থানে
আর বিশ্বাসঘাতকতা
শব্দটা হবে দুর্লভ,
নগর সভ্যতার আনাচে কানাচে
যে চাকচিক্য ঘুরছে জীবনে
বঞ্চিত হয়ে তা থেকে ক্ষণে
শুধু শোনা যাবে পাখীর কলরব।


- অরুণ কারফা।

ইতিহাস

কংক্রিটের শয্যা থেকে উঠে চোখ মেলে দেখি
চোখ ধাঁধানো সূর্য কিরণ আর মানুষের পায়চারি
বয়স তো অনেক হলো নেই কোন পিছুটান
৭১ এর যুদ্ধে হারিয়েছি আমি আমায়

আজ আমি চেয়ে দেখি চারিদিকে শুধু ধোকাবাজি
জন্মভ্রষ্ট কিছু মানুষের পাপাচিত্তের আস্ফলন

দেখেছিলাম অনাগত অতীত বুক ভরা নতুন এক স্বপ্ন
কল্পনায় তার বাস্তবায়ন দেখিনা তার চিরন্তন রূপায়ন
চিরস্থির ঐ নীল আকাশে লাল রক্তে আঁকা সীমানায়
রুখে দাঁড়াও উগ্র আগ্রাসনের সংবিধানের ইতিহাস

রাজপথে লাখো মানুষের দেখি পদচিহ্ন
ক্ষনিকের বজ্রকন্ঠে ভীত নাগরিক হৃদকম্পন
স্প্লিনটারে ঝাঝড়া আমার এই বক্ষ পিঞ্জর
নিস্তেজ চোখে ভাবি আমি কে দেবে আমায় কবর

আকস্মাৎ দেখি নিজেকে খেতে পাইনি আজ দিন অনেক
দেখি ক্ষুধার দুঃস্বপ্ন পাপাচিত্তের আস্ফলন।


- মালিহা। 

"আজ এসো পথের মোঁড়টাকে একটু ঘুরিয়ে দিই,

"আজ এসো পথের মোঁড়টাকে একটু ঘুরিয়ে দিই,
একদম সন্নিকটে নিয়ে আসি ঐ দিগন্তটাকে...
এক আকাশ নীল আর একমুঠো রোদ্দুরের নেশায়,
চলো আজ অতিক্রম করি দু'জনের এই সীমান্তটাকে... "

হঠাৎ এসেছিলে চোখের আলোতে

হঠাৎ এসেছিলে চোখের আলোতে
হারিয়ে ফেলেছি এক ঝলকে
তবুও তুমি ছিলে চোখের কোণে
আগলে রেখেছি বড় যতনে
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে
প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।

এটাই কি প্রণয়ের অনুভূতি
তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি
হঠাৎ তোমার ছায়ায় আহ্বান
তাই ভুলে গেছি ছিল যা পিছুটান
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে
প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।

মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেন
তোমায় ঘিরে যে কত বেদনা
এসো না তুমি আঁধার ভুলে আলোতে
জড়িয়ে নেবো মায়ার চাদরে
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে
প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।


- তাহসান।
Related Posts with Thumbnails