আবার একটা ফুঁ দিয়ে দাও,
মাথার চুল মেঘের মতো উড়ুক...
আবার একটা ফুঁ দিয়ে দাও,
স্বপ্নগুলো ছায়ার মতো ঘুরুক...
আবার একটা ফুঁ দিয়ে দাও,
অটোমেটিক ঘড়ির মতো চলতে থাকি একা,
আবার একটা ফুঁ দিয়ে দাও,
অন্ধকারে সলতে হয়ে জ্বলতে থাকি একা...
আবার একটা ফুঁ দিয়ে দাও।
ফুসফুসে পাই হাওয়া!
বরিষ ধরা-মাঝে শান্তির বারি
শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে
ঊর্ধ্বমুখে নরনারী ॥
না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ,
না থাকে শোকপরিতাপ।
হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক,
বিঘ্ন দাও অপসারি ॥
কেন এ হিংসাদ্বেষ, কেন এ ছদ্মবেশ,
কেন এ মান-অভিমান।
বিতর' বিতর' প্রেম পাষাণহৃদয়ে,
জয় জয় হোক তোমারি ॥
আকাশের কাছে চেয়ে ছিলাম একটু কিছু নীল মেঘ আকাশটা গর্জে উঠল... বলল হবে না! তাই মেঘ গুলো চুরি করে এনেছি দেখ আমার বিষে শুভ্র সাদাটে নীলগুলো কেমন কালচেটে হয়ে গেছে কালচে মেঘগুলো হাতে নিয়ে আমি আজ তোমার মন্দীপে, তোমার পূজারী আমাকে গ্রহণ কর...