ফেসবুকে আমি

Bangla Poem & SMS on Facebook Join here & submit your sms, poems.

হৃদয় পথে হেটে একা

হৃদয় পথে হেটে একা
খুজে ফিরি তোমার দেখা
দেখা হবেই সেই ভাবনা
ভেবে পাই সান্তনা।
পূর্ণরূপে শান্ত হবো
যেদিন তোমার ছোঁয়া পাব।
তোমার সুবাস, তোমার আভাস কী কোন বাধা মানে? না-
বাধার পথ ফেলে রেখে চলে আসে আমার কাছে।
এমনি করে চলে আস
স্বপ্ন জীবন পূর্ণ কর...


রূবায়াত নূর

বন্ধু তোমার বাড়ি যাবো

বন্ধু শোনো,বন্ধু শোনো,
তোমার বাড়ি যাবো
দেখবো তুমি কেমন করে
জল-সাঁতারে নাবো।
নাববে যখন ভাববে বুঝি
ভয় দেখাবে খুব?
তাইতো দেবে দুষ্টুমিতে
অনেক বড় ডুব।
খুঁজবো কোথায়? খুঁজবো কোথায়?
কলমিলতার ফাঁকে !
নয়তো আমি দৌড়ে গিয়ে
আনবো ডেকে মাকে।
আমরা দু'জন মায়ের কাছে
খুব বকুনি খাবো ?
হোকনা তবু বন্ধু,আমি
তোমার বাড়ি যাবো ।

Taahsan Kabir

We Want Justice

সময়ের ব্যবধানে
সত্য ভুলে গেছে মানুষ।
এখন শুধু সমেবদনা,
নেই কোন আপসোষ,
এখন শুধু সান্তনা।
শহীদের কবরে কাঁদে তার শিশু
কাঁদে মা,কাঁদে তার প্রিয়তম স্ত্রী।
শহীদরা হয়ে গেল
এখন শুধু স্মৃতি।
সময়ের হাতে মেনেছি হার,
আমরা হতবাক,
কারোর কিছু নেই বলবার।
মনে মনে শুধু এই বলি,
আমরা এমনি।

মাহী ফারহানা

স্বপ্নে...

সুন্দর,তুমি এসেছিলে আজ প্রাতে
অরুণবরন পারিজাত লয়ে হাতে।
নিদ্রিত পুরী,পথিক ছিল না পথে,
একা চলি গেলে তোমার সোনার রথে-
বারেক থামিয়া,মোর বাতায়নপানে
চেয়েছিলে তব করুণ নয়নপাতে।।

কতবার আমি ভেবেছিনু,'উঠি উঠি,
আলস ত্যজিয়া পথে বাহিরাই ছুটি।'
উঠিনু যখন তখন গিয়েছ চলে-
দেখা বুঝি আর হল না তোমার সাথে।।

সাইদ জামান
তিনধরিয়া ১৭ জ্যৈষ্ঠ্ ১৩১৭

মেঘলা ভালবাসা-

ষ্টেশনের প্লাটফর্মে বসে আছি
প্রতীক্ষা আন্তঃনগর তূর্না নিশীতা,
হৃদয় ক্যানভাসে জাগরুক স্মৃতিগুলো
আমাকে প্রশ্নবিদ্ধ করছে সব না পাওয়ায়।
হতাশা আর ব্যর্থতা আমাকে খাবলে খাচ্ছে
বৃথা মনে হচ্ছে জীবনের সবকটা অলিগলি।
হারিয়ে গেছে সব সুর, কবিতা এলোমেলো হয়ে আছে
ছন্দগুলো আজ মিলছে না। শুধু মন-
এই মনটাই আজ বার বার পুড়ছে,
দহনে-দহনে আমাকে নিঃসাঢ় করে দিয়েছে
প্রকাশ করার সাহস আমাকে এনে দিয়েছে
ব্যর্থতার প্রথম সোপান।
সত্যি সেলুকাস বিচিত্র এই সভ্যতা
কষ্টের পূর্ণতায় নষ্ট হয়ে গেলো
আমার প্রথম অনুভূতি।



রচনাকাল: ০৫.০৮.২০০২
(চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন)
উৎসর্গঃ আকাশ
Related Posts with Thumbnails